,

ব্যবসায়িক প্রচারণার জন্য দীপিকা-রণবীরের ‘ব্রেকআপ’?

photo-1480683451বিনোদন ডেস্ক : বলিউডে প্রেমের সম্পর্কের বিষয়টি চিরকালই যেন তাসের ঘর। এই আছে তো এই ভেঙে পড়েছে। আর এ নিয়ে চলে এন্তার গুজব, এ কথা আর সে কথা! দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের সম্পর্কও নাকি ভেঙে গেছে, এমন খবর এখন বি টাউনে জোরদার। তবে এই খবর আসলেই ছড়িয়েছে, না ছড়ানো হয়েছে ইচ্ছে করে, বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে? কয়েকটি বলিউডি গণমাধ্যমে এ নিয়ে যাচাই হয়েছে।

এই তথাকথিত ‘ব্রেকআপ’ সংবাদটি ছড়িয়েছে দীপিকার হলিউডি ডেব্যুর শুরু থেকেই। ‘ট্রিপল এক্স’ সিরিজের নতুন ছবিতে দীপিকার অন্তর্ভুক্তির পর প্রথমে এমন সম্ভাবনা জানিয়েছেন অনেকেই, দীপিকা-রণবীরের সম্পর্ক বুঝি গোল্লায় গেল! সে সময় দীপিকা বলিউড থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েন। ওদিকে রণবীর সিং ‘বেফিকর’ ছবিতে চুমু খাওয়ার রেকর্ড গড়তে লাগলেন বনি কাপুরের সঙ্গে। ‘ব্রেকআপ’ সংবাদের আগুনে আরো জ্বালানি দিতে আর কি লাগে!

তবে ‘কফি উইথ করণ’-এ রণবীর সিং অতিথি হয়ে গিয়ে এই বিষয়গুলো অনেকটাই পরিষ্কার করে দিয়েছেন। করণ জোহরের চতুর প্রশ্নে তিনি জবাব এড়িয়ে যাননি, বরং বিয়ের বিষয়ে তাঁর চিন্তা যে দীপিকাকে নিয়েই—সেটা বলে ফেলেছেন মুখ ফুটে। সম্প্রতি আরেকটি জাঁকজমক পার্টিতে দীপিকার হাত ধরে এগিয়েছেন বীরদর্পে। এ বাঁধন যে সহসা ছেঁড়ার নয়, তা অনেকটাই স্পষ্ট তাঁর আচরণে।

তাহলে কেন এই ‘ব্রেকআপ’ গুজব? উত্তর সহজ, সম্ভবত ব্যবসায়িক প্রচারণা। সম্পর্কে বনিবনা না হওয়া, পেশাদারি প্রতিশ্রুতি রক্ষা—এসব স্রেফ বানানো কথা। সামনে রণবীর আর দীপিকার কেবল জুড়ি বাঁধা নয়, আলাদা আলাদা ছবিও আসছে বিশাল বাজেটের। এসবের সাফল্যের জন্য একটু ব্রেকআপ গুজ তো বেশ কার্যকরী হতেই পারে, তাই নয় কি!

ছবিগুলোর নামও মাথায় রাখুন। ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জ্যান্ডার কেইজ’, ‘পদ্মাবতী’, ‘বেফিকর’; আরো কত কি! সম্পর্কের পাশাপাশি ব্যবসায়িক চিন্তাভাবনাগুলো তো করতেই হয়!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা