,

শত চেষ্টার পরও ব্যর্থ হয়েছি : সালমা

14781579672সালমা। কণ্ঠশিল্পী। সম্প্রতি তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। এখন ব্যস্ত নতুন অ্যালবামের কাজ নিয়ে। ব্যক্তিজীবন ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
আপনার নতুন অ্যালবাম ‘মন মাঝি’র কাজ কত দূর?

অনেক দিন হলো এই অ্যালবামের কাজ করছি। এখনও শেষ হয়নি। একটু ভিন্ন আয়োজন নিয়ে এর গানগুলো তৈরি হচ্ছে। তাই একটু সময় লাগছে। নতুন এই অ্যালবামে সব ঘরানার গান থাকছে। চলতি বছরের শেষ দিনে এটি প্রকাশের ইচ্ছা আছে। এ ছাড়াও চলতি মাসে একটি দেশের গান প্রকাশ করব।

লালন গানের অ্যালবামের কাজও তো করছেন…

হ্যাঁ। কিছু দিন কাজ করলে পুরো অ্যালবামটি তৈরি হয়ে যাবে। ১০টি গান দিয়ে সাজানো হচ্ছে এটি। অ্যালবামটির বেশিরভাগ গানই শ্রোতারা খুব একটা শোনেননি।

ব্যক্তিগত প্রসঙ্গ, শিবলী সাদিকের সঙ্গে আপনার বিবাহ বিচ্ছেদের কারণ কী?

salma_9120গত ১৯ নভেম্বর শিবলীর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়েছে। একটা মেয়ে কখনও চায় না, তার সংসার ভেঙে যাক। অন্যদের কথা বলতে পারব না, আমি চাই না আমার সংসার ভেঙে যাক। শেষ মুহূর্ত পর্যন্ত সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। শত চেষ্টার পরও ব্যর্থ হয়েছি। সংসার ভাঙনের পেছনে অনেক কারণ আছে।

কিছু কারণ কি বলা যায়?

এক বছরেরও বেশি সময় ধরে আমাদের সংসারে টানাপড়েন চলছে। বিষয়টি এতদিন নিজেদের মধ্যে ছিল। আমি গান করি- শিবলী এটা পছন্দ করে না। আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে- তাও আমার দোষ। এখন আমার পায়ে পায়ে দোষ। শিবলী আমাকে ও আমার পরিবারকে বিন্দুমাত্র সম্মান করে না। ও আর আগের মতো নেই। এমপি হওয়ার পর অনেক পাল্টে গেছে।

আপনার মেয়ে স্নেহা এখন কোথায়?

আমি চাই না, স্নেহা বাবা-মায়ের আদর থেকে বঞ্চিত হোক। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্নেহা তিন দিন শিবলী এবং চার দিন আমার কাছে থাকবে। এ ছাড়াও শিবলী ঢাকায় থাকার সময়গুলোতে স্নেহা তার কাছেই থাকবে। সমকাল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা