,

কিং খানের পারিবারিক ছবি ভাইরাল

khan-familyবিনোদন ডেস্ক : ভক্তদের আরেক পশলা আনন্দে ভাসালেন বলিউডের কিং শাহরুখ খান। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর পারিবারিক একটি ছবি। সেখানে প্রথমবারের মতো পুরো পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে খানবাড়ির সর্বকনিষ্ঠ সদস্য আব্রামকে। সুখী পরিবারের মিষ্টি এ ছবিটি দেদার শেয়ার করেছেন শাহরুখ ভক্তরা।

অভিনেতা শাহরুখ খান পরিবার–অন্তঃপ্রাণ মানুষ। বিভিন্ন সময়ের সাক্ষাৎকারগুলোতে তাঁকে স্ত্রী গৌরী খানের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে। সন্তানদের নানা অর্জন নিয়েও গর্বিত শাহরুখ। বাচ্চারা দ্রুত বড় হয়ে যাচ্ছে, এ নিয়ে তাঁর আফসোস রয়েছে। শত ব্যস্ততার মধ্যেও শাহরুখ পরিবারকে সময় দেন, খেলা করেন আব্রামের সঙ্গে।

নতুন বছরের শুরুতে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত রাইস ছবিটি। সে আলোচনাকে রীতিমতো ম্লান করে দিয়েছে ভাইরাল হওয়া নতুন এ ছবিটি। ইতিমধ্যে আলোচনায় এসেছেন শাহরুখের বড় ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা। ছবিতে তাঁদের দুজনকেও দারুণ দেখাচ্ছে। আর আব্রামকে দেখাচ্ছে একদম টেডি বিয়ারের মতো। ছবিটির মজার ব্যাপার হচ্ছে, পরিবারের সব সদস্যের পরনেই জিনস। ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা