,

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চে আগুন, ২৭জন উদ্ধার

sundorbon20161202194736এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : ভ্রমণে আসা সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলাধীন হারবারিয়া এলাকায় ফেলিকন-১ নামের পর্যটকবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে অংশ নিয়েছে কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের দুটি দল। আজ শুক্রবার  রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, আজ শুক্রবার  ফেলিকন-১ নামের লঞ্চটি ২৭ জন পর্যটক নিয়ে আজ শুক্রবার সকালে খুলনা থেকে রওনা হয়ে সুন্দরবনের মধ্যে প্রবেশ করে। সন্ধ্যায় লঞ্চটি সুন্দরবনের হারবারিয়া স্টেশনের পাশে খালের মধ্যে নোঙ্গর করে। হঠাৎ লঞ্চের যাত্রীদের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে লঞ্চে ছড়িয়ে পড়ে। আগুন দেখে আর মানুষের আর্তনাদ শুনে বনের হারবারিয়া স্টেশনের সদস্যরা দ্রুত ছুটে গিয়ে দুর্ঘটনাকবলিত লঞ্চ থেকে ২৭ জনকে উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে যান।

ডিএফও মো. সাহিদুল ইসলাম আরো জানান, আগুন নিভানোর জন্য খুলনা ফায়ার স্টেশন, মংলা নৌবাহিনী, মংলা কোস্টগার্ড, পুলিশ এবং উপজেলা প্রশাসনকে তিনি অবাহিত করেছেন। আগুনে কোনো হতাহতের খবর তিনি জানাতে পারেননি।
খুলনা নৌবাহিনী সূত্র জানায়, লঞ্চের আগুন নেভানোর উদ্দেশ্যে হিরন পয়েন্ট থেকে বানৌটা সেবক নামের তাদের একটি নৌযান রওনা হয়েছে। শুক্রবার রাত ১০টা নাগাদ নৌযানটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানের কাজে অংশ নেবে বলে সূত্র জানায়।

কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন মোহাম্মদ আলী চৌধুরী জানান, বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে কোস্টগার্ডের দুটি দল আগুন নেভানোর কাজে আংশ নিয়েছে। আগুন লঞ্চটির চারদিকে ছড়িয়ে পড়ায় কোস্টগার্ড সদস্যরা আগুন নেভাতে বেগ পাচ্ছেন। ওই লঞ্চের মধ্যে আর কেউ রয়েছে কিনা- তা তিনি জানাতে পারেনি। তবে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সময় লাগতে পারে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে