,

সরাইলে আজ শিশু হালিমার বিয়ে দাওয়াত পেয়েছেন ইউপি সদস্যরা

download-5-4মাহবুব খান বাবুল, সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) থেকে : সরাইলে আজ (শুক্রবার) ঘটা করে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশু হালিমার (১৪) বিয়ে। হালিমাকে দেখতে জবরদস্ত তাই জন্ম নিবন্ধন সনদ দিয়েছেন ইউপি সদস্য সুলমান মিয়া। এর আগেও তিনি গ্রামের মন্টু ঠাকুরের শিশু কন্যাকে জন্ম নিবন্ধন সনদ দিয়ে বিয়ে দিয়েছিলেন। বিয়ের ৬ দিন পরই ওই শিশু কন্যা পেট ও কোমরের ব্যাথায় মৃত্যু বরন করেছিল। আজকের বাল্য বিয়েতে সুলমান মিয়া ও বরের এলাকার ইউপি সদস্য অলি আহাদ দুজনেরই দাওয়াত রয়েছে। রিজিকে থাকলে তারা বিয়েতে আসবেন বলেও জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইসলামাবাদ গ্রামের মোচন মিয়ার শিশু কন্যা হালিমা বেগম। মহালধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৪ সালে পঞ্চম শ্রেণিতে পড়তো। বিদ্যালয়ের নথিপত্র অনুসারে হালিমার জন্ম তারিখ ২১ ফেব্রুয়ারী ২০০৩ খ্রিষ্টাব্দ। সেই অনুসারে আজ হালিমার বয়স ১৩ বছর ৯ মাস ২৩ দিন। বেশ কয়েক দিন আগে সামাজিক ভাবে বসে একই ইউনিয়নের বুড্ডা গ্রামের পশ্চিম পাড়ার আনু মিয়ার ছেলে জজ মিয়ার (৩১) সাথে শিশু হালিমার বিয়ের দিনক্ষণ ঠিক করেন উভয় পরিবারের লোকজন। ঘটা করে গতকাল হয়েছে গাঁয়ে হলুদের অনুষ্ঠান।

আজ (শুক্রবার) ফের ঘটা করে চলছে বিয়ের ধূঁমধাম। হালিমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বলেন, হালিমার বিয়ের বয়স হয়নি। বিয়েতে বাঁধা দিয়েছি। ঝামেলা চলছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ সুলমান মিয়া শিশু হালিমাকে প্রাপ্ত বয়স্কের জন্ম নিবন্ধনের সনদ দেওয়ার কথা স্বীকার করে বলেন, হালিমাকে যে তারিখে দত্তক (ফালক) এনেছিল সেই তারিখ থেকে হিসাব করে ১৮ বছর হয়েছে।

 

তবে বিদ্যালরে রেজিষ্ট্রি অনুসারে ১৮ বছর হয়নি। তাই জন্ম নিবন্ধন সনদ দিয়েছি। বিয়েতে আমার দাওয়াত আছে। রিজিকে থাকলে যাব। হালিমার গাও গতর দেখে অনুমতি দেওয়ার জন্য ইউএনও স্যারের কাছে পাঠিয়েছি। উল্লেখ্য বেশ কয়েক মাস পূর্বে একই গ্রামের মন্টু ঠাকুরের পঞ্চম শ্রেণিতে পড়–য়া ছাত্রীকে প্রাপ্ত বয়স্কের সনদ দিয়ে বাল্য বিয়েতে সহযোগীতা করেছিল ইউপি সদস্য সুলমান মিয়া। ওই শিশুর পরিবারকে বিয়েতে সম্মত করতে বরের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়ার অভিযোগও রয়েছে সুলমানের বিরোদ্ধে। বিয়ের ৬ দিন পর ওই শিশু কন্যাটি তলপেট ও কোমরের ব্যাথায় শেষমেষ মারা গিয়েছিল। বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল ছেলে ও তার পরিবারের লোকজন। তবে পরে ছেলের পক্ষের কাছ থেকে ৪ লাখ টাকা নিয়ে বিষয়টি রফাদফা করেছিল সুলমান। হালিমার হবু বর জজ মিয়ার ওয়ার্ডের ইউপি সদস্য অলি আহাদ বলেন, আমার বাড়ির পাশেই জজ মিয়ার বাড়ি। বর যাত্রী যাওয়ার দাওয়াত পেয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা বলেন, ওই বিয়েটা বন্ধ করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আমি সহকারি কমিশনার (ভূমি) ও নোয়াগাঁও ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা