,

চিটাগাংকে শেষ চারে থাকা কঠিন করে দিল ঢাকা

ddস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চিটাগাংকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। চিটাগাংয়ের দেয়া ১৩৫ রানের টার্গেট ১০ বল বাকি থাকতেই মাত্র ৪ উইকেট হারিয়ে টপকে যায় ঢাকা। এই পরাজয়ে শেষ চারে থাকা কঠিন হয়ে গেল চিটাগাংয়ের জন্য।

শুক্রবার মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান করে চিটাগাং ভাইকিংস।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগাংয়ের। মাত্র ১ রান করে আন্দ্রে রাসেলের বলে আউট হন ব্যাটিং দানব ক্রিস গেইল।

দ্রুতই ফিরে যান আনামুল হক বিজয়। রন্সফোর্ড বোটেনের বলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন বিজয়। ব্যক্তিগত ৬ রান করে ব্রাভোর বলে জহুরুল ইসলাম অমি আউট হলে চাপে পড়ে চিটাগাং।

দলের রান তখন ৭ দশমিক ৪ ওভারে ৩৩। সেখান থেকে দলকে টেনে তোলেন চিটাগাংয়ের অধিনায়ক তামিম ইকবাল এবং দলের পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মালিক।

তাদের জুটিতে আসে ৮৬ রান। এই জুটি ভাঙেন বেটন। শোয়েব মালিককে ব্যক্তিগত ৩৩ রানে সাজঘরে পাঠান তিনি। ২৫ বলে ৩৩ রান করেন শোয়েব মালিক।

পরের ওভারেই ৭৪ করা তামিমকে ফেরান ডুয়েন ব্রাভো। ৫৯ বলে ৩ ছক্কা ও ৬ চারের সাহায্যে এই রান করেন তামিম। ওই ওভারেই ০ রান করা মোহাম্মদ নবীকে আউট করেন ব্রাভো।

তামিম ও শোয়েব মালিকের জুটিতে মনে হয়েছিল বড় সংগ্রহ করতে পারবে চিটাগাং। কিন্তু এই জুটি ভাঙার পর চিটাগাংয়ের ব্যাটসম্যানরাও বড় স্কোর গড়তে ব্যর্থ হন।

শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে চিটাগাং ভাইকিংস।

জবাব দিতে নেমে ঢাকার শুরুটা ভালো না হলেও লম্বা ব্যাটিং লাইন আপের কাছেই পরাজিত হয় চিটাগাং। মাত্র ১০ রানের মাথায় ব্যক্তিগত ৯ রান করে আউট হন মেহেদী মারুফ। মোহাম্মদ নবীর বলে আউট হন তিনি।

নাসির হোসেন ব্যাট হাতে ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ৬ বলে ১৩ রান করে ইমরান খান জুনিয়রের বলে আউট হন নাসির।

মোসাদ্দেকও ব্যাট হাতে ব্যর্থ। তিনি ৯ রান করে শোয়েব মালিকের বলে সাজঘরে ফেরেন। এরপর দারুণ খেলতে থাকা কুমার সাঙ্গাকারা ৩৫ রান করে রান আউটের শিকার হন।

তবে আন্দ্রে রাসেল এবং আলাউদ্দিন বাবুর ঝড়ো ব্যাটে সহজেই জয় পায় ঢাকা। রাসেল ৩১ এবং বাবু ৩৩ রান করে অপরাজিত থাকেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা