,

প্রাণ-আরএফএল গ্রুপের নতুন চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী

pran-rfl-chairmanদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের নতুন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন আহসান খান চৌধুরী। সম্প্রতি গ্রুপের পরিচালনা পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নিযুক্ত করা হয়। এর আগে আহসান খান চৌধুরী প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরীর (অব.) ছেলে আহসান খান চৌধুরী ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে প্রাণ-আরএফএল গ্রুপে যোগদান করেন। ৪৬ বছর বয়সী আহসান খান চৌধুরী দাম্পত্য জীবনে দুই সন্তানের জনক।
উল্লেখ্য, ১৯৮১ সালে প্রাণ-আরএফএল গ্রুপ যাত্রা শুরু করে। তখন থেকেই গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.)। ২০১৫ সালের ৮ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। অপরদিকে গ্রুপের সাবেক চেয়ারম্যান লে. কর্নেল মাহতাবউদ্দিন আহমেদ (অব.) ২০১৬ সালের ১৪ জুলাই মৃত্যুবরণ করেন।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি