,

জঙ্গি সমর্থনকারী নেতা-নেত্রীদের রাজনীতি থেকে বাইরে রাখতে হবে: ইনু

171148857518নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের এই মুহূর্তে চ্যালেঞ্জ হচ্ছে মানুষ পোড়ানোর কারিগর, জঙ্গি সমর্থনকারী, হত্যা খুনের চক্রান্তকারী, রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠনকারী, দুর্নীতিবাজ-অপরাধী এই সব নেতা-নেত্রীদের দেশের রাজনীতি থেকে বাইরে রাখা।

আজ শুক্রবার কুষ্টিয়ায় মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুর রহমান, সহকারী পুলিশ সুপার কামারুল ইসলাম, কলেজের শিক্ষকসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দোষ দাবি ও আদালতে সুবিচার চাওয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা হত্যা-খুনের রাজনীতির সাথে জড়িয়ে পড়েছিল। এ সব ঘটনায় যখনই তাদের বিচারের সম্মুখীন করা হচ্ছে তখনই তারা তাদের বাঁচানোর জন্য নিজেদের ঘায়েল করার অভিযোগ উত্থাপন করছে।

হাসানুল হক ইনু বলেন, নেতা-নেত্রীদের মামলার সম্মুখীন করা বিরাজনীতিকরণ নয়, বাংলাদেশকে একটি অপরাধ মুক্ত রাজনীতি তৈরি করার পদক্ষেপ মাত্র।

পরে তিনি বিকেলে উপজেলার পুটিমারী গ্রামে শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি