,

নাসিরনগরে সামাজিক সম্প্রীতি ফিরিয়ে আনতে গানের আসর

1480667165550

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে অনুষ্ঠিত হল বাউল গানের আসর। রাত ৯ টা থেকে শুরু করে মধ্যরাত প্রায় দেড়টা পর্যন্ত চলে এ আসর। এতে স্থানীয় বিভিন্ন বাউল শিল্পীরা তাদের গান পরিবেশন করেন। গত বৃহস্পতিবার রাতে নাসিরনগর উপজেলাবাসীর আয়োজনে নাসিরপুর হরিমন্দিরে এ বাউল গান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান(পিপিএম)।

নাসিরপুর হরিমন্দিরের সভাপতি বিভূতিভূষণ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন,1480667151253 সহকারী পুলিশ সুপার মো. আব্দুল করিম, হরিমন্দিরের সাধারণ সম্পাদক তপন রায় চৌধূরী, নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আদেশ চন্ত্র দেব প্রমুখ। এছাড়াও বিভিন্ন এলাকার মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের দুই সহস্রাধিক দর্শক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৯ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসের ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কাবা শরিফের উপর মূর্তি স্থাপন করা একটি ছবি পোস্ট দেয়া হয়। এ ঘটনার জের ধরে ৩০ অক্টোবর উপজেলা সদরে হিন্দুদের ১৫টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এর পর আরো কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। নাসিরনগরে এ সম্প্রীতির সংকটে সারা দেশে এ ঘটনায় প্রতিবাদের ঝাড় ওঠে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা