,

জিয়াউর রহমানের সমাধি সরিয়ে ফেলতে সরকার ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল

Hewlett-Packard
Hewlett-Packard

নিউজ ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সরিয়ে ফেলতে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, হঠাৎ করে সংসদ ভবন নিয়ে লুই আই কানের নকশা আনা এটা একটি নীলনকশা। এর মূল উদ্দেশ্য হচ্ছে, জিয়াউর রহমানকে মুছে ফেলা।

শুক্রবার সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ, কৃষক দলের শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে মুক্তিযুদ্ধের মহানায়কদের বিশেষ করে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলতে। কিন্তু তাদের সে চেষ্টা কখনও সফল হবে না।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানের নাম এদেশের মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। কোনো ষড়যন্ত্র তাকে বাংলাদেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। সুতরাং মাজার বলুন, পদক বলুন, অন্য কিছু বলুন তাদের হটকারি এ সিদ্ধান্ত দেশের মানুষ মেনে নেবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘হঠাৎ করে সংসদ ভবন নিয়ে লুই আই কানের নকশা আনা এটা একটি নীলনকশা। এর মূল উদ্দেশ্য হচ্ছে, জিয়াউর রহমানকে মুছে ফেলা। কিন্তু তা সফল হবে না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা