,

যুক্তরাষ্ট্রে দাবানলে ৭ জনের প্রাণহানি

32028-untitled-11আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল টেনেসির একটি পার্বত্য এলাকায় দাবানলে কয়েকশ স্থাপনা বিধ্বস্ত হয়েছে। এছাড়াও এই দাবানলে অন্তত সাত জনের প্রাণহানি হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

এএফপি জানিয়েছে, এদের মধ্যে একটি বাড়ি থেকে তিন জন, একটি পুড়ে যাওয়া হোটেল থেকে একজন এবং পার্শ্ববর্তী এলাকা থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই এলাকার একটি হাসপাতালে ৪৫ জনের চিকিৎসা চলছে। দাবানলের কারণে ওই এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

জানা যায়, টেনেসির পূর্বাঞ্চলে খরায় শুকিয়ে যাওয়া গাছপালা ও প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। আর এতে ওই এলাকায় দুটি পর্যটন শহর হুমকির মুখে পড়েছে। দাবানলের কারণে এলাকাটিতে বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং গাছ ও বিদ্যুতের লাইন পড়ে অসংখ্যা রাস্তাঘাটে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা