,

নভেম্বরে ১৩২ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি

113025bgbনিউজ ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের নভেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৩২ কোটি ৭৭ লাখ ১২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক মাদকদ্রব্যের মধ্যে রয়েছে— ১৮ লাখ ৫৪ হাজার ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ হাজার ৭৫৭ বোতল ফেনসিডিল, ৮৭১ কেজি গাঁজা, ১৫ হাজার ৬৯৪ বোতল বিদেশী মদ, ৮ কেজি হেরোইন এবং ৭১ লাখ ৭৮ হাজার ৯৩০ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট। এ ছাড়া আটক অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে— ১৫ হাজার ৯৭০টি শাড়ি, ৪ হাজার ৭৪টি থ্রিপিস-শার্টপিস, ৯ হাজার ৭৯৩ মিটার থান কাপড়, ১১ হাজার ২৩৭টি তৈরি পোশাক, ২৩ হাজার ৭৩৯ সিএফটি কাঠ ও ৯টি তক্ষক। নভেম্বর মাসে বিজিবির অভিযানে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে— ৬টি পিস্তল, ৭টি বিভিন্ন প্রকারের বন্দুক, ৩৬ রাউন্ড গুলি ও ৭টি ম্যাগজিন।

নভেম্বর মাসে বিজিবির অভিযানে মাদকপাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪২ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৯৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯ জন ভারতীয় নাগরিককে আটক করে ৮ জনকে বিএসএফ এর কাছে হস্তান্তর ও একজনকে থানায় সোপর্দ এবং বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ২ হাজার ৩২০ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি