,

‘পাগলা কুকুরকে’ প্রতিরক্ষামন্ত্রী করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অবসরপ্রাপ্ত মেরিন জেনারেল জেমস ম্যাটিসকে নিয়োগ দিতে যাচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বৃহস্পতিবার জেমস ম্যাটিসের নাম ঘোষণার মাধ্যমে রিপাবলিকান নেতা ট্রাম্প তার প্রশাসনের প্রায় শীর্ষ সব পদের নিয়োগ সমপন্ন করলেন। এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি সিনেট অনুমোদন দিলে প্রশাসনের পূর্ণতা পাবে। খবর বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ানের।

mattis_32630_1480645922
ওহাইও’র এক কর্মসূচিতে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এই পদে সেই (জেমস ম্যাটিস) আমাদের সেরা।’পেন্টাগনের ইতিহাসে ৬৬ বছর বয়সী জেনারেল ম্যাটিস ‘পাগলা কুকুর’ বলেই বেশি পরিচিত। বারাক ওবামার মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরান নীতি নিয়ে সমালোচনায় সরব ছিলেন তিনি।
জেনারেল ম্যাটিস মনে করেন, একমাত্র ইরানের কারণেই মধ্যপ্রাচ্যে সব ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ও শান্তি বিনষ্ট হচ্ছে।২০০৫ সালে জেমস ম্যাটিস বেশ সমালোচিত হয়েছিলেন। কারণ তিনি মজা করতে গিয়ে বেশ কয়েকজনকে গুলি করেছিলেন।সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের ‘পাগলা কুকুর’ ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছি। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কমান্ডার জেনারেল জর্জ প্যাটনকে খুব কাছ থেকে দেখেছেন। তিনিই সত্যিকারের জেনারেলদের জেনারেল।’
জেনারেল ম্যাটিস ১৯৯১ সালে গ্রালফ যুদ্ধ প্রথম নেতৃত্ব দেন। এরপর ২০০১ সালে দক্ষিণ আফগানিস্তানে যুক্তরাষ্ট্র বাহিনীর নেতৃত্বে ছিলেন।এছাড়া তিনি ২০০৩ সালে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। সেখানে এক বছর পর ফালুজা যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।জেনারেল ম্যাটিস ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডার হিসেবে অবসরে যান।সংবাদদাতারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের বাহিনীতে জনপ্রিয় হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জেনারেল ম্যাটিস। তবে তাকে নিতে ট্রাম্পকে আইনি বেগ পেতে হতে পারে।

কারণ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, অবসরের সাত বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কারও প্রতিরক্ষা বিভাগের ইউনিফর্ম পরা সম্ভব নয়।তবে প্রতিনিধি পরিষদ ও কংগ্রেসে সংখ্যাগরিষ্টতা থাকায় রিপাবলিকানরা এই আইন সংশোধন করে জেমস ম্যাটিসের নিয়োগের বৈধতা দিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে