,

সানির নিজস্ব মোবাইল অ্যাপ

 

বিনোদন ডেস্ক : নিজস্ব মোবাইল অ্যাপ চালু করলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। গতকাল বুধবার এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।সানিই প্রথম ভারতীয় তারকা যিনি নিজস্ব অ্যাপ চালু করলেন। এ বিষয়ে তাকে সহযোগিতা করছেন নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান এসকাপেক্স। যারা এর আগে বব মার্লে, এনরিক ইগলেসিয়াস, ফিল কলিন্সসহ অনেক তারকার নামে অ্যাপ তৈরি করেছে।

sunny1480587395

নতুন এই অ্যাপের মাধ্যমে সানি ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউব) এ অভিনেত্রীর বিভিন্ন পোস্ট দেখতে পারবেন। পাশাপাশি এই অ্যাপের ফিডের মাধ্যমে ভক্তরা তার সঙ্গে আলাপচারিতাও করতে পারবেন। এছাড়া অ্যাপটিতে রয়েছে পুশ নটিফিকেশন, সুপারস্টারস পোস্ট এবং কনটেস্ট।

এ প্রসঙ্গে সানি লিওন বলেন, ‘অনেকদিন থেকেই আমি একটি অ্যাপ চাচ্ছিলাম এবং অবশেষে এটি পেলাম। এটি আমার ভক্তদের জন্য। যার মাধ্যমে তারা আমার দুনিয়ায় কী হচ্ছে জানতে পারবেন। এক জায়গায় আমার সকল তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করার জন্য আমার তর সইছে না।’

সানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বেঈমান লাভ তার পরবর্তী সিনেমা তেরা ইন্তেজার এতে আরবাজ খানের বিপরীতে দেখা যাবে তাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা