,

রণবীরের মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন দীপিকার বাবা

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রেম, ব্রেকআপের গুঞ্জন নিয়ে অনেক জলই ঘোলা হয়েছে। কিছুদিন আগে শোনা যায় তাদের ব্রেকআপের খবর। তবে ব্রেকআপের গুঞ্জন উড়িয়ে দিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে হাতধরা অবস্থায় দেখা যায় তাদের।

prakash_deepika_ranveer1480583717

এদিকে সম্প্রতি ‘কফি উইথ করণ’ টক শো অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর সিং। সেখানে অনু্ষ্ঠানের সঞ্চালক করণ জোহর তাকে প্রশ্ন করেন, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মার মধ্যে তিনি কাকে বিয়ে, খুন এবং কার সঙ্গে ঘুরতে চান? জবাবে রণবীর সিং জানান, দীপিকা বিয়ের জন্য উপযুক্ত, তাই তিনি তাকেই বিয়ে করতে চান।

এ বিষয়ে দীপিকা এখনো কোনো কথা না বললেও এ অভিনেত্রীর বাবা ভারতের সাবেক ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন কথা বলেছেন।

প্রকাশ পাড়ুকোন বলেন, ‘তারা দুজনই প্রাপ্তবয়স্ক এবং ভালোভাবেই জানে তারা কী করছে। পিতা হিসেবে আমি দীপিকাকে তার সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছি। এমনকি এ বিষয়েও, তার যাকে খুশি বিয়ের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে।’

রাম-লীলা ও বাজিরাও মাস্তানি’র পর তৃতীয়বারের মতো সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পদ্মাবতী সিনেমায় অভিনয় করছেন রণবীর-দীপিকা। এছাড়া ডিসেম্বরে মুক্তি পাচ্ছে রণবীর অভিনীত বেফিকর সিনেমাটি। অন্যদিকে আগামী জানুয়ারিতে এক্স এক্স এক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে দীপিকার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা