,

এবার সেলফি ক্যামেরার দারুন সুযোগ দিচ্ছে ফেসবুক !

facebook-selphieপ্রযুক্তি ডেস্ক : স্নাপচ্যাটের মতো মাস্ক, জিয়োফিল্টার, প্রিজমার মতো ফিল্টারসহ সেলফির জন্য নতুন ক্যামেরা ফিচার পরীক্ষা-নিরীক্ষা করছে ফেসবুক। ইউজাররা ব্যক্তিগতভাবে তাদের বন্ধুদের এ ছবিগুলো সরাসরি মেসেজের মাধ্যমে শেয়ার করতে পারবেন।

এ ছবিগুলো স্ন্যাপচ্যাটের মতোই ২৪ ঘণ্টা পর উধাও হয়ে যাবে। সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন ক্যামেরাটি আয়ারল্যান্ডে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিশ্বব্যাপী ফিচারটি ছাড়ার আগে আরও রূপান্তর নিয়ে পরীক্ষা করছে ফেসবুক।
স্ন্যাপচ্যাট এবং প্রিজমা বাদ দিয়ে ফিল্টারের ক্ষেত্রে ফেসবুকের নিজস্ব উদ্ভাবন হল রিঅ্যাক্টিভ ফিল্টার।

নিউজ ফিল্টার থেকে খুব সহজেই নতুন ক্যামেরাটি ব্যবহার করা যাবে। ইউজাররা সুইপ করে ছবিতে বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে পারবেন। প্রতিবেদনে বলা হয়, ফেসবুক ক্যামেরা অ্যাপের জন্য প্রিজমার মতো ফিল্টার ব্যবহার করছে।

তবে এর আগে বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছিল, ফেসবুক মেসেঞ্জার অ্যাপে স্ন্যাপচ্যাটের মতো ফিচার নিয়ে আসছে ফেসবুক। পোলান্ডে স্ন্যাপচ্যাটের মতো মেসেঞ্জার ডে ফিচারের কথা প্রকাশ হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা