,

‘বস-টু’তে জিতের নায়িকা নুসরাত ফারিয়া

image-10090বিনোদন ডেস্ক : ঢালিগঞ্জের বস সিনেমার সিকোয়েল হচ্ছে এটা পুরনো খবর। নতুন খবর হলো বস-২ তে জিৎ এর বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। যদিও এই সিনেমায় জিৎ এর বিপরীতে শুভশ্রীর অভিনয় করার কথা ছিল। কিন্তু অজানা কারণে শুভশ্রী বাদ পড়েছেন। আর যোগ হয়েছেন নুসরাত ফারিয়া।

‘বস ২’ হবে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত। জিৎ-এর প্রযোজনা সংস্থা গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনাতেই তৈরি হবে এই ছবি। পরিচালকও যৌথ— টলিউডের বাবা যাদব এবং ঢালিউডের আবদুল আজিজ।

প্রসঙ্গত, ‘বস’ ছবিটি একটি তামিল ছবির রিমেক। সেই ছবির হিন্দি রিমেক হওয়ারও কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। জানা গিয়েছে, আগামী বছর জানুয়ারি মাস থেকে শুটিং শুরু হবে এবং খুব সম্ভব সামনের বছর ঈদ অথবা পুজার সময় মুক্তি পাবে ছবিটি। এর আগে জিৎ-এর সঙ্গে ‘বাদশা’ ছবিতে কাজ করেছেন ফারিয়া। সেটিও ছিল ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা। জিৎ-এর সঙ্গে আবারও কাজ করতে পেরে অত্যন্ত খুশি ফারিয়া। টলিউডেও ইতিমধ্যে অনেকেই নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন জিৎ-কে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা