,

দোয়া নিতে সৈয়দ আশরাফের বাসায় গেলেন আইভী

bনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী দোয়া নিতে গেলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বাসায়। বৃহস্পতিবার  বেলা ১১টায় জনপ্রশাসনমন্ত্রীর বেইলি রোডের বাসায় যান আইভী।

প্রায় ত্রিশ মিনিটের বৈঠকে  সৈয়দ আশরাফের সঙ্গে আইভীর নির্বাচনি কৌশল নিয়ে কথা হয়। এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের কাছে দেওয়া চেয়ে আইভী বলেন, ‘আমি যখন পৌরসভা নির্বাচনে প্রার্থী হই, আপনি তখন নির্বাচনের প্রচারণায় গিয়ে তিনদিন ছিলেন। নির্বাচনি মাঠে থেকে আপনি আমাকে বিজয়ী করে এনেছেন। আমি আপনার দোয়া নিতে এসেছি।’

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইভী জনপ্রশাসনমন্ত্রীর কাছে পরামর্শ চান।

এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী একে এম সাজ্জাদ হোসেন শাহীন বলেন, ‘বৃহস্পতিবার সকালে ডা. সেলিনা হায়াৎ আইভী জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করেছেন। মেয়র পদপ্রার্থী আইভী তার নির্বাচনি বিষয় নিয়ে মন্ত্রীকে জানিয়েছেন।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে