,

হেফাজতের মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি পণ্ড

hefajotপুলিশি বাধায় রোহিঙ্গা মুসলমানদের হত্যা-নির্যাতন বন্ধের দাবিতে হেফাজতে ইসলামের পূর্ব ঘোষিত ঢাকায় মায়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচিটি পণ্ড হয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল নিয়ে রওনা হলে পুলিশি বাধার সম্মুখিন হয়।
পরে সমঝোতা করে পুলিশি তত্ত্বাবধানে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি নুর হোসাইন কাসেমীর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে মায়ানমার দূতাবাসের উদ্দেশে রওনা দেন।
এর আগে সকাল ১০টায় বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করে হেফাজত।
সমাবেশে নূর হোসেন কাসেমী অনতিবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের খুন-নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহবান জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা