,

ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর জন্য আশীর্বাদ, বললেন বার্নিকাট

khan_jahan_aliবাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘর পরিদর্শন কালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর জন্য আশীর্বাদ। এর পুরাকৃর্তিগুলো সংস্কৃতি বৈচিত্র্যের নিদর্শন। ঐতিহাসিক এই মসজিদ দেখতে আসতে পেরে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করছি।

বৃহস্পতিবার সকালে মার্শিয়া ব্লুম বার্নিকাট বাগেরহাট শহরতলীর ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেন। পরে সেখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যাদুঘর পরিদর্শন করেন। যাদুঘর পরিদর্শন কালে তিনি প্রায় ৬০০ বছর পূর্বের খান জাহান (র:) এর ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন পুরাকির্তীর স্বারক ও প্রত্নবস্তু ঘুরে ঘুরে দেখেন।

মার্কিন রাষ্ট্রদূতের জাদুঘর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন ইউএসএইড মিশনের পরিচালক জেনিনা মেরুজেলস্কি, ইউএসএআইডির ডেপুটি ডিরেক্টর থমাস লাভ, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রত্নতত্ত্ব বিভাগের কাস্টোডিয়ান গোলাম ফেরদৌস, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন।

মার্কিন রাষ্ট্রদূত ষাটগম্বুজ মসজিদে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি