,

চুরি যাওয়া অর্থ রিজাল ব্যাংককে ফেরত দিতেই হবে : আইনমন্ত্রী

144129anisul_haqনিউজ ডেস্ক : ফিলিপাইনের রিজাল ব্যাংকিং করপোরেশনকে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের অর্থ ফেরত দিতেই হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গত ২৬ নভেম্বর আইনমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চুরি যাওয়া অর্থ উদ্ধারের বিষয়ে ব্যবস্থা নিতে ফিলিপাইন যায়। ৩০ নভেম্বর দলটি ফিরে আসার পর বৃহস্পতিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আইনমন্ত্রী বলেন, অর্থ উদ্ধারে ফিলিপাইন সরকার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে অঙ্গীকার করেছে। একইসঙ্গে ফিলিপাইনের সিনেটে এ ঘটনায় চলা স্থগিত শুনানি পুনরায় শুরু করারও আশ্বাস দিয়েছে ফিলিপাইন সরকার। ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত হওয়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট দুর্দাতের ব্যস্ততার কারণে বৈঠকটি স্থগিত হয়েছে। এর সঙ্গে চুরি যাওয়া অর্থ ফেরত না দেওয়ার কোনো সম্পর্ক নেই। চুরি যাওয়া বাকি অর্থ রিজাল ব্যাংক ফেরত দিতে রাজি না হওয়ার বিষয়টি অনৈতিক ও অযৌক্তিক বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি