,

ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী

pic-1-12-2016নিজস্ব প্রতিবেদকবৃহস্পতিবার থেকে ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে দু,দিন ব্যাপী কালিকচ্ছ সম্মিলনী শুরু হয়েছে। সকালে কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু বীর প্রতীক। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. সুনীল কুমার তলাপাত্র, ত্রিপুরা হাই কোর্টের সিনিয়র আইনজীবি শংকর কুমার দেব, ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী প্রভাত চন্দ্র সেনসহ বিভিন্ন পর্যায়ের ১৩০ জন সম্মিলনীতে যোগ দেন। তাদের সবার আদিনিবাস কালীকচ্ছ গ্রামে। দুদিনব্যাপী সম্মিলনের অনুষ্ঠানসূচীতে আলোচনা সভা ছাড়াও ভারত ও বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এ সম্মিলনীটি কালীকচ্ছ এলাকার আদি বাসিন্দা বর্তমানে ভারতীয় নাগরিক এবং বর্তমানে এই এলাকায় বসবাসকরী তাদের স্বজনদের এক মিলনমেলায় পরিণত হয়।

এই প্রীতি সম্মিলনী ২০০৯ সালে প্রথম কলকাতায়, এরপর ২০১০ সালে ত্রিপুরায়, ২০১১ সালে কলীকচ্ছ গ্রামে তৃতীয়বার এবং ২০১৫ সালে চতুর্থবার ত্রিপুরায় অনুষ্ঠিত হয়। আর এবার পঞ্চমবার এই সম্মিলন হচ্ছে কালীকচ্ছ গ্রামে। আজ শুক্রবার দুদিনব্যাপী এ সম্মিলন শেষ হবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে