,

রোহিঙ্গাদের ৯ নৌকা ফেরত পাঠাল বিজিবি

rohingabahi-boat_253094টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : নাফ নদী পার হয়ে সীমান্তের ছয়টি পয়েন্ট দিয়ে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই ৯টি নৌকাকে ফেরত পাঠিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী।

তিনি জানান, ভোরে নাফ নদীর পার হয়ে সীমান্তের ৬টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ৯ নৌকা বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা তাদের বাধা প্রদান করে। পরে তাদের ফেরত পাঠানো হয়।

তিনি আরও জানান, যেসব পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বারবার অনুপ্রবেশ করার চেষ্টা করছে সেসব পয়েন্টে বিজিবির নজরদারি আরও বাড়ানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি