,

বেপরোয়া আনুষ্কা!‌

31961বিনোদন ডেস্ক : ভয়টা তিনি কোনওকালেই পান না। দিন যত যাচ্ছে, সেটা তাঁর জীবন থেকেই হারিয়ে যাচ্ছে। জানালেন আনুষ্কা শর্মা। একটি সাক্ষাৎকারে বললেন, ‘‌অনেক সময় কী করব, কী না করব, তা ঠিক করে ভিতরের ভয়। আমি কোনওদিন সেসব হতে দিইনি। তাই হয়তো আমি অনেক সুখী। বেছে বেছে ছবি করি। যেটা ভাল লাগে, সেই ছবি ছাড়া সই করি না। অনেকেই ভয় দেখান, বলিউডের বাকি নায়িকারা এই কারণে আমার থেকে এগিয়ে যাবে। পরোয়া করি না। নিজে যেটা চাই, সেটাই করি।’ আর ঠিক এই কারণেই হয়তো পর পর সব ছবি হিট অনুষ্কার।‌ ২০১৬ সালে দুটো ছবি করেছেন— ‘‌সুলতান’‌, ‘‌এ্যায় দিল হ্যায় মুশকিল’‌। দুটোই বড় হিট। এখন ইমতিয়াজ আলির ‘‌দ্য রিং’‌–এর শুটিং চলছে। বিপরীতে শাহরুখ। পাশাপাশি নিজের প্রযোজনায় ‘‌ফিল্লৌরি’‌–তেও কাজ করছেন। বিপরীতে পাঞ্জাবি নায়ক দিলজিৎ দোসাঞ্জ। দুটো নিয়েই বড় আশা বিরাট–বান্ধবীর। ‘‌দ্য রিং’‌–এ গুজরাটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন। একেবারে নতুন একটা চরিত্র। আর ‘‌ফিল্লৌরি’‌–তে পাঞ্জাবি। আগে বেশ কয়েকবার পর্দায় পাঞ্জাবি মেয়ে হয়েছে। তবে এই চরিত্রটা নাকি একেবারে অন্য রকম। এজন্য নিজেকে বেশ ভাগ্যবানও মনে করছেন আনুষ্কা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে