,

শূন্য রানে ৫উইকেট, ক্রিকেটে নতুন ইতিহাস!

31970-sportsamarস্পোর্টস ডেস্ক : মাত্র ২.৩ ওভার বল করেই পাঁচ উইকেট শিকার করলেন দিল্লির হর্ষ ত্যাগী। এমন ঘটনা তো ক্রিকেটে ঘটতেই পারে। কিন্তু, তিনি যে রেকর্ডটা গড়লেন তা একেবারেই নজিরবিহীন। একটা রানও না দিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।

চলছিল ভারতের দিল্লি ডেয়ারডেভিলস স্কুল কাপের টি-২০ ম্যাচ। গত ২৫ নভেম্বর বিল্লাবং ইন্টারন্যাশনাল হাইস্কুলের বিপক্ষে খেলতে নেমেছিল গুরুকুল স্কুল। এটাই প্রথমবার নয়। ইতিপূর্বেও ত্যাগীর নাম সংবাদ শিরোনামে উঠে এসেছিল। রাজ্যের হয়ে অনূর্ধ্ব ১৯ দলে খেলেছিলেন। এখন অনূর্ধ্ব ২৩ দলের হয়ে তিনি খেলেন।

চলতি মরশুমে রাজ্যের অনূর্ধ্ব ২৩ দলের হয়ে ত্যাগী চার ম্যাচে ১৭ উইকেট সংগ্রহ করেন।

এবার আসা যাক, আজকের ম্যাচের কথায়। প্রথমে ব্যাট করে বিল্লাবং ২০ ওভারে ২৬১ রান তোলেন। জবাবে গুরুকুল একেবারে মুখ থুবড়ে পড়ে। দলের অষ্টম ব্যাটসম্যান সর্বোচ্চ রান করেন ১৩।

তবে বিল্লাবঙের এই জয় যে ত্যাগীর আগুনঝরা বোলিংয়ের কারণেই সম্ভব হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। গুরুকুল মাত্র ৪৬ রানেই গুটিয়ে যায়। ২.৩ ওভার বল করে তিনি শূন্য রানেপাঁচ উইকেট তুলে নেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা