,

হাফিজের বোলিং অ্যাকশন বৈধ: আইসিসি

1306478স্পোর্টস ডেস্ক : আবারও বল হাতে দেখা যাবে পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের। আইসিসি তার অ্যাকশন বৈধ বলে রায় দিয়েছে। এর আগে, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে গত ১৭ নভেম্বর ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অ্যাকশন পরীক্ষা দেন হাফিজ। যেখানে তার প্রতিটি অফস্পিনে হাতের কনুই ১৫ ডিগ্রির নিচেই ভাঙা হয় বলে প্রমাণ হয়।

গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বোলিংয়ে প্রথমবার প্রশ্নবিদ্ধ হন হাফিজ। পরে আইসিসি তাকে এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ করে। কিন্তু পাকিস্তান সুপার লিগে নিয়মিত বোলিং করলেও  আবারও প্রশ্নবিদ্ধ হয় তার বোলিং অ্যাকশন।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটা বেশ ভালো করেন হাফিজ। কোনো ম্যাচে তো তাকে শুরুতেই বল হাতে আক্রমণে দেখা যায়। ৫০ টেস্টে তিনি ৫২ উইকেট নিয়েছেন। ১৭৭ ওয়ানডেতে তার ঝুলিতে রয়েছে ১২৯টি উইকেট। আর ৭৭টি টি-টোয়েন্টিতে পেয়েছেন ৪৬ উইকেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা