,

সরাইলে ছাত্রলীগ নেতাকে মারধর, এএসআই ক্লোজড

b-baria-map-mainসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নেতার জায়গা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করতে এসে পুলিশের পিটুনিতে আহত হয়েছেন।
গতকাল বুধবার সকালে প্রথমে অন্নদা স্কুল মোড়ে ও পরে থানা চত্বরে এ মারধরের ঘটনা ঘটে। রুবেলকে মারধরের ঘটনায় জড়িত পুলিশের বিচারের দাবিতে সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাজার এলাকা অবরোধ করে ফেলে স্থানীয় লোকজন। অবরোধ চলাকালে উত্তেজিত লোকজন পুলিশের বিরুদ্ধে জুতা মিছিল করে।
সড়কের কয়েকটি পয়েন্টে টায়ার ও লাকড়িতে আগুন জ্বালিয়ে দেয়। দুপুর ১২টার পর সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়ী পুলিশদের বরখাস্তের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করিয়েছেন। দুপুরের পর এক পুলিশ সদস্যকে পুলিশ সুপারের নির্দেশে ক্লোজ করা হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ রূপক কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জেলা পুলিশ সুপারের বরাত দিয়ে বলেন, এএসআই মো. কামরুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা