,

আজ একমাত্র ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি বরিশাল-রাজশাহী

bpl-01স্পোর্টস ডেস্ক : বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) চতুর্থ আসরের ৩৬তম ম্যাচে ময়দানী লড়াইয়ে নামতে যাচ্ছে বরিশাল বুলস এবং রাজশাহী কিংস। ম্যাচটি বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে।

এবারের আসরে প্রতিটি দলই এরই মধ্যে ১০টি করে ম্যাচ খেলে ফেলেছে। তবে এবার টুর্নামেন্টের শুরুটা মুশফিকুর রহীম বরিশাল ভালোভাবে করলেও শেষ দিকে এসে তারা ছন্দ হারিয়ে ফেলেছে। প্রথম তিন ম্যাচে জয় তুলে নিলেও শেষ ছয় ম্যাচে টানা হারের স্বাদ পেয়েছে তারা। ১০ ম্যাচে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে পড়ে রয়েছে দলটি। ফলে এই টুর্নামেন্ট থেকে তারা ছিটকেই পড়েছে।

অন্যদিকে রাজশাহী কিংসও শুরুটা ভালোই করেছিল। মাঝে কিছু ম্যাচ হেরে ছন্দ পতন হয়েছিল দলটির। তবে শেষের ম্যাচগুলো দিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে ড্যারেন স্যামির রাজশাহী। দলের তরুণ তারকা মেহেদী হাসান মিরাজও ব্যাটে-বলে দুই দিকেই দারুণ ফর্মে রয়েছে। যদিও নিজেদের শেষ ম্যাচে কুমিল্লার বিপক্ষে পরাজিত হয়েছে তারা। মোট ১০ ম্যাচে ৫ জয় ও ৫ হারে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে দলটি। রাজশাহীকে টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখতে হলে এ ম্যাচে অবশ্যই জয় তুলে নিতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা