,

জ্বালানি ফুরিয়ে বিধ্বস্ত হয় ব্রাজিলের ফুটবল দলবাহী বিমানটি

plane20161201092935-550x286ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের ফুটবলারসহ ৮১ জন নিয়ে বিধ্বস্ত হওয়া বিমনাটির জ্বালানি ফুরিয়ে গিয়েছিল। ফাঁস হওয়া একটি অডিও ক্লিপ থেকে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিস। ওই দুর্ঘটনায় ৮১ জন প্রাণ হারান।
বিবিসির খবরে বলা হয়েছে, অডিও ক্লিপটিতে পাইলটকে বারবার বলতে শোনা যাচ্ছে তিনি, ‘ইলেকট্রিক ফেইলার’ এবং তেলের অভাবের কারণে অবতরণের অনুমতি চাচ্ছেন।
বিমানে যারা ছিলেন তাদের মধ্যে ছয়জন শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গেছেন।
ওই বিমানে থাকা শ্যাপেকোয়েন্সের খেলোয়াড়দের বুধবার সন্ধ্যায় মেডেলিনে একটি টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয়ার কথা ছিল। তবে খেলার আনন্দ না পেয়ে শেষ পর্যন্ত সমর্থকদের জড়ো হতে হয়েছে শেষ শ্রদ্ধা জানাতে।
অ্যাটলেটিকো ন্যাশনালের সঙ্গে যে স্টেডিয়ামে শ্যাপেকোয়েন্সের খেলার কথা ছিল হাজারো ফুটবলপ্রেমী ওই স্টেডিয়ামে সাদা পোশাকে মোমবাতি হাতে জড়ো হন।
নিহত ফুটবলারদের স্মরণে শোকার্ত ব্রাজিলেও ছিল শোকাবহ আয়োজন।
ফ্লাইট ক্রু এবং কলম্বিয়া এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকের মধ্যে কথোপকথনের ফাঁস হওয়া অডিও ক্লিপটি থেকে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্ত সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।
ইলেকট্রিক ফেইলার এবং জ্বালানি শেষ হয়ে যাওয়ার বিষয়ে পাইলকে সতর্ক করে দিতেও শোনা যায়।
অডিও ক্লিপটি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে পাইলটকে বলতে শোনা যায়, তিনি ৯ হাজার ফুট উচ্চতায় রয়েছেন। বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া ওই বিমানটি মঙ্গলবার কলম্বিয়ার মেডিলিন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়।
কোনো বিস্ফোরণের খবর না থাকায় জ্বালানি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আরো বেশি গুরুত্ব পাচ্ছে।
তবে কী কারণে বিমানটির জ্বালানি শেষ হয়ে গেলো সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
তদন্ত কর্মকর্তারা এ বিষয়ে এখনো কিছু জানাননি। ঘটনার কারণে তদন্তে কয়েক মাসও লেগে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা