,

শুরু হল বিজয়ের মাস

850-400x400শুরু হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জায়গা পায় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। ৩০ লাখ মানুষের প্রাণ ও ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে আসে স্বাধীনতা।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির ওপর। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তবে এর আগেই স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু। শুরু হয় মুক্তিযোদ্ধাদের পাল্টা প্রতিরোধ। ডিসেম্বরের শুরুতেই চূড়ান্তভাবে কোণঠাসা হয়ে পড়ে দখলদার পাকিস্তানি বাহিনী।
নিশ্চিত পরাজয় টের পেয়ে ১৪ ডিসেম্বর নির্বিচারে হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। এর দুদিন পর তখনকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী।
বিজয়ের মাসের প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে হয়েছে আলোর মিছিল। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি