,

সীমান্তে ১০ লাখ সেনা মোতায়েন করেছে ভারত, দাবি পাকিস্তানের

bsf_fireআন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে কাশ্মীর সীমান্তে ভারত একসঙ্গে ১০ লাখ সেনা মোতায়েন করছে বলে দাবি করেছে পাকিস্তান। যদিও এখন পর্যন্ত বিশ্বের আর কোথাও, কখনও একসঙ্গে এত সেনা মোতায়েন করার নজির নেই।

এ ব্যাপারে আজ বুধবার এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, এতো সেনা একসঙ্গে মোতায়েন জাতিসংঘের গৃহীত প্রস্তাবের পরিপন্থী। পাশাপাশি, গত চার মাসে ভারত প্রচুর কাশ্মীরিকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা রক্তপাত ঘটাচ্ছে, এমন অভিযোগ তুলে নাফিস জাকারিয়া বলেন, পাকিস্তান শান্তিপূর্ণভাবে ভারতের সঙ্গে সব সমস্যা মিটিয়ে ফেলতে চায়।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবারই কাশ্মীরের নাগরোটায় পাক জঙ্গিদের হামলায় সাত জওয়ান শহিদ হন। সূত্র: কলকাতা ২৪

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের