বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার হরফে কোরআন লিখলেন তিনি

qranঅনলাইন ডেস্ক : স্বচ্ছ কালো সিল্কের উপর চক চক করছে কোরআনের হরফগুলো। সোনা ও রুপা দিয়ে লেখা। ১৬৪ ফুট সিল্কের উপর মূল্যবান ধাতু দিয়ে সম্পূর্ণ কোরআন লিখে ইতিহাস গড়েছেন আজারবাইজানের শিল্পী তুনজালে মেমেদজাদে। -খবর আনন্দবাজারের। পৃথিবীর সবচেয়ে পুরনো কোরআন নাকি লেখা হয়েছিল ভেড়ার চামড়ার উপর।

quaran-inner২০১৫ সালে সেই কোরআনের পাণ্ডুলিপির খোঁজ মেলে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মালখানায়। এ নিয়ে তখন হৈ চৈ পড়ে যায়। এবার আরও একবার খবরের শিরোনামে কোরআন। সোনা ও রুপার হরফে সম্পূর্ণ কোরআন লিখতে তুনজালে মেমেদজাদের সময় লেগেছে প্রায় তিন বছর। সিল্কের উপর সোনার হরফে কোরআন এই প্রথম লেখা হল বলে জানান ৩৩ বছরের এই শিল্পী। ১১.৪ ফুট বাই ১৩ ফুট সাইজের এই কোরআনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে ইসলামীয় শিল্পকলা। প্রত্যেকটি হরফ নিজের হাতে লিখেছেন মেমেদজাদে। তিনি বলেন, সিল্ক দিয়ে তৈরি কোরআন কোনভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত আনেনি। কোরআনেই সিল্কের কথা উল্লেখ রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু