,

দেশে জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

kamalনিউজ ডেস্ক : দেশে জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সব জঙ্গিকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। যেকোনো মূল্যে বাংলাদেশ জঙ্গিমুক্ত থাকবে।

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছার‌ছিনা দরবার শরীফে তিন‌ দিনব্যাপী ১২৬তম বা‌র্ষিক ঈছালে ছওয়াব মাহ‌ফিলের আখেরি মোনাজাতে প্রধান অ‌তি‌থির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শান্তি বিনষ্টকারী দুষ্ট লোকদের কঠোর হাতে দমন করতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করে পবিত্র কোরান তেলওয়াত করে দিনের কাজকর্ম শুরু করেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি একজন অত্যন্ত ধর্মপরায়ন ও শান্তিকামি মানুষ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ‌কেএমএ আউয়াল, ব‌রিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, ব‌রিশাল বিভাগীয় ক‌মিশনার মো. গাউস, ব‌রিশাল রেঞ্জের ডিআই‌জি শেখ মারুফ হাসান, পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ ও পু‌লিশ সুপার মো. ওয়া‌লিদ হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি