,

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ‌্যের তালিকায় মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : এবার বাংলাদেশের ‌‌‌মঙ্গল ‌‌`শোভাযাত্রা’ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিয়েছে। বুধবার এক বিতর্ক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের বাংলা বর্ষবরণের অন‌্যতম এ অনুসঙ্গকে স্বীকৃতি দেয় ইউনেস্কো।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে দেয়া এক পোস্টে এ খবর দিয়েছেন।

image-8712

নিজের ফেসবুক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম, যিনি UNESCO তে বাংলাদেশের প্রতিনিধি একটু আগে জানালেন আমাদের বাংলা নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’ ইউনেস্কো কর্তৃক Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে আজকে। আমরা বেশ কিছুদিন যাবৎ এটা নিয়ে কাজ করছিলাম এবং আজকে সকালে দুই ঘণ্টাব্যাপী বিতর্কের পর এটা নিশ্চিত করা গেছে। সবাইকে অভিনন্দন!!!

এর আগে ইউনেস্কোর ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ’র তালিকায় বাংলাদেশের কারুশিল্প জামদানি এবং বাউল গানও স্থান পায়।

গত শতকের ৮০ এর দশকে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের চারুকলার শিক্ষার্থী ও শিক্ষকদের উদ‌্যোগে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন শুরু হয়।

তারপর থেকে প্রতিবছরই বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। এতে উৎসাহিত হয়ে ঢাকার বাইরেও একই ধরনের শোভাযাত্রা বের হচ্ছে পহেলা বৈশাখে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা