,

আবারও সেই এনা : ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় ৪ রিক্সা আরোহী নিহত

15181499_949196108547594_3490326104935839182_nনিজস্ব প্রতিবেদক : ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহি বাস চাপায় ৪ ব্যাটারী চালিত রিকশার যাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত এক নারীকে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হলে সে মারা যায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান দুর্ঘটনার সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী অপর একটি যাত্রীবাহি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই চালক ও দুই আরোহী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক নারী আরোহীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য যে, ঢাকা-সিলেট মহাসড়কে নামিদামি যেসব বাস ট্রান্সপোর্ট রয়েছে, বিগত কয়েক বছরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা অংশে সবচেয়ে বেশী সড়ক দুর্ঘটনায় মহাসড়কে লোকজন নিহত হয়েছে এ ঘাতক এনা পরিবহনের বেপরোয়া গতির কারণে। এ নিয়ে এনা কর্তৃপক্ষ গাড়ির গতির উপর নিয়ন্ত্রণ নির্ধারন করলেও মহাসড়কে চালকরা কিছুতেই তা মানছে না। এরই কারণে এ মহাসড়কে একরে পর এক ঘটছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

death-pic-30-11-2016-450x243

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা