,

পাকিস্তানের কাছে বড় ব্যাবধানে হারলো রুমানারা

1448814674স্পোর্টস ডেস্ক : টি-২০ এশিয়া কাপে টানা দুই ম্যাচ জয়ের পর হারের স্বাদ পেল বাংলাদেশ নারী দল। বুধবারের (৩০ নভেম্বর) ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে গেছে টাইগ্রেসরা।

মাত্র ৪৫ রানের লক্ষ্যটা ১০.১ ওভার হাতে রেখে টপকে যায় পাকিস্তান। জাভেরিয়া খান ২৬ ও ইরাম জাভেদ ১৭ রানে অপরাজিত থাকেন। ওপেনার আয়েশা জাফরকে (২) ফিরিয়ে একমাত্র উইকেটটি নেন অফস্পিনার খাদিজাতুল কুবরা।

এর আগে ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে টস জিতে ১৫.৩ ওভারে মাত্র ৪৪ রানে গুটিয়ে যায় রুমানা-জাহানারাদের ইনিংস। সর্বোচ্চ ১২ রান করে অপরাজিত থাকেন জাহানারা আলম। অধিনায়ক রুমানা আহমেদদের ব্যাট থেকে আসে ১১। আর কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি।

অফস্পিনার সানা মির তিনটি ও পেসার আইমান আনোয়ার দু’টি উইকেট দখল করেন। একটি করে নেন আলিয়া রিয়াজ, আনাম আমিন, জাভেরিয়া খান ও নিদা দার।

ছয় দলের পয়েন্ট টেবিলে বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানে রদবদল হয়েছে। চার ম্যাচ শেষে দুই জয় ও দুই হারে ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে টাইগ্রেসরা। দুই পয়েন্ট এগিয়ে পাকিস্তান। তিন ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে ভারত।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও স্বাগতিক থাইল্যান্ড ও নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে হোঁচট খেয়ে ৪ ডিসেম্বরের ফাইনালের লক্ষ্য থেকে দূরে সরে গেল টাইগ্রেসরা।

অগামী শনিবার (৩ ডিসেম্বর) রাউন্ড রবিন পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে রুমানা আহমেদরা। বাংলাদেশ সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা