,

যুবরাজের নতুন ইনিংস

বিনোদন ডেস্ক :আজ নতুন ইনিংস তথা নতুন জীবনে পা রাখতে চলেছেন যুবরাজ সিং। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন ধরেই। মঙ্গলবার হয়ে গেল গায়ে হলুদ অনুষ্ঠান। জীবনের নানা ওঠাপড়া, সাফল্য-ব্যর্থতার মুহূর্ত কাটিয়ে আজ জীবনের ক্রিজে আবার ব্যাট হাতে যুবরাজ। তার সঙ্গী হেজেল কিচ। জীবনের ২২ গজকে সাফল্যের তুঙ্গে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি হয়তো আগেই নিয়েছেন। যার ফল সামাজিক বন্ধনে নিজেদের বেঁধে ফেলা। ৩০ নভেম্বর যুবরাজের শহর চণ্ডীগড়েই হতে চলেছে বিয়ে।

yuvraj20161129173318

ইনস্টাগ্রামে আজকের গায়ে হলুদের ছবি পোস্ট করে যুবরাজ লেখেন, ‘‘নতুন ইনিংস শুরু করতে চলেছি। সকলের ভালবাসার জন্য ধন্যবাদ। আমাদের জন্য সকলের শুভেচ্ছা কাম্য।’’

অন্য আর একটি ছবিতে যুবরাজ লেখেন, ‘‘বিশ্বের কোনও প্রান্তে ওর থেকে ভাল জীবনসঙ্গী পেতাম না।’’ যুবরাজ ও হেজেলকে শুভেচ্ছা জানাতে চণ্ডীগড়ে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেটের সব চেনা মুখ থেকে বলিউডও।

মোহালিতে চতুর্থ দিনেই শেষ হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। তাই সকাল থেকেই যুবরাজের বিয়েতেই মাতবেন বিরাট কোহালিরা। পুরো ভারতীয় দলকেই যে তিনি পাশে পাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে