,

ফ্যাট থেকে যেভাবে ফিট আমির (ভিডিও)

বিনোদন ডেস্ক : সিনেমার চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে অভিনয়শিল্পীরা অনেক কষ্ট করে থাকেন। এ বিষয়ে বলিউড অভিনেতা আমির খানের জুড়ি মেলা কঠিন। এ কারণেই মি. পার্ফেক্টশনিস্ট তকমাও পেয়েছেন তিনি।

amir1480408829

আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে আমির খান অভিনীত সিনেমা দাঙ্গাল। সিনেমাটিতে তার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়িয়ে ৯৭ কেজি এবং পরে তা কমিয়ে ৭০ কেজি করেছেন এই অভিনেতা। ফ্যাট থেকে ফিট হতে অনেক কষ্টই করতে হয়েছে তাকে।

সম্প্রতি প্রকাশিত হয়েছে, দাঙ্গাল সিনেমা তৈরির একটি ভিডিও। ভিডিওটিতে আমির খানের ওজন বাড়ানো এবং কমানোর বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এ অভিনেতা জানান, প্রথমে তাকে চিকন অবস্থায় শুটিং করে পরবর্তীতে মোটা অবস্থায় শুটিংয়ের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তার পরিবর্তে তিনি আগে মোটা অবস্থার শুটিং করে পরবর্তীতে চিকন অবস্থায় শুটিং করেন। পুরো প্রক্রিয়াতে বেশ কষ্ট করেছেন আমির। স্বাস্থ্য নিয়ে ঝুঁকিতেও পড়েছিলেন তিনি। হঠাৎ করে নিজেকে পরিবর্তন করার বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছিলেন তার পরিবারের সদস্যরাও।

দাঙ্গালসিনেমায় ভারতীয় কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাটের ভূমিকায় অভিনয় করছেন আমির। মহাবীর ফোগাট এবং তার মেয়ে গীতা ও ববিতার সংগ্রামী জীবন নিয়ে তৈরি হচ্ছে এ সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। এতে আমির খান ছাড়াও অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রা।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে