,

একই সিনেমায় রজনীকান্ত-সালমান!

 

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। তার সিনেমা হলেই ভক্তদের মধ্যে থাকে বাড়তি উন্মাদনা। আর তাতে যদি থাকেন বলিউডের কোনো তারকা তাহলে তো সোনায় সোহাগা।

salman1480405750

কিছুদিন আগে অক্ষয় কুমার ও রজনীকান্ত অভিনীত বহুল প্রতিক্ষীত রোবট-টু বা ২.০ সিনেমার ফার্স্ট প্রকাশনা অনুষ্ঠানে রজনীকান্তের সঙ্গে সিনেমায় অভিনয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন সালমান খান। রজনীকান্তও রাজি হয়েছিলেন।

এবার তাদের এই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে চাইছেন রকলিন ভেঙ্কটেশ। শোনা যাচ্ছে, সালমান এবং রজনীকান্তকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করতে চলেছেন তিনি। এর আগে সালমানের বজরঙ্গি ভাইজান এবং রজনীকান্তের লিঙ্গা সিনেমার প্রযোজনা করেছিলেন তিনি।

এ প্রসঙ্গে প্রযোজক রকলিন ভেঙ্কটেশ বলেন, ‘যখন রজনীকান্ত কারো সঙ্গে অভিনয় করতে রাজি হন তখন সবকিছুই ঠিকমতো হয় এবং দ্রুতগতিতেই হয়। কিন্তু আমার দিক থেকে এমনটা হচ্ছে না। আমি আমার পরবর্তী সিনেমার ঘোষণা সময় মতোই দিব।’

এর আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘যদি সম্ভব হয়, আমি সালমানের সিনেমায় বার বার প্রযোজনা করতে চাই। আমরা প্রযোজনা ব্যবসায় কোটি কোটি রুপি খরচ করি কিন্তু সালমানের মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে