,

যে কারণে সাব্বিরের জরিমানা ১২ লাখ

3স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএল-এ শৃঙ্খলা ভঙ্গের বরাত দিয়েই বার বার শিরোনামে আসছেন সাব্বির রহমান। রংপুরের ক্রিকেটার শাহজাদের সঙ্গে বিবাদে জড়োনোর পর এবার নতুন আরেক কেলেঙ্কারিতে জড়ালেন সাব্বির। শুধু সাব্বিরই নন একই পাপে পাপী হয়েছেন আল আমিন হোসেনও!

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই ক্রিকেটার কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন সেই বিষয়টি উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে জাতীয় দলের পেসার আল আমিন হোসেন ও সাব্বির রহমানকে। আল আমিন চলতি আসরে বরিশাল বুলসের হয়ে খেলছেন। অন্যদিকে সাব্বির খেলছেন রাজশাহী কিংসের হয়ে।

আল আমিন হোসেন চলতি আসরে ‘এ’ ক্যাটাগরির তালিকাতে ছিলেন। সেই হিসেবে তার টাকার পরিমাণ ২৫ লাখ টাকা। বিপিএল গভর্নিং কাউন্সিল তার চুক্তির টাকার ওপর ৫০ শতাংশ জরিমানা করেছে। আল আমিনকে তাই সাড়ে ১২ লাখ টাকা জরিমানা দিতে হবে।

এছাড়া রাজশাহীর হয়ে খেলা সাব্বির রহমানকে তার চুক্তির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই আসরে সাব্বির ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন। সেই হিসেবে তার প্রাপ্য টাকার পরিমাণ ৪০ লাখ টাকা। সাব্বিরকে তাই ১২ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে।

বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গের কারণ উল্লেখ না করলেও সন্দেহের উদ্রেক করে জরিমানার অঙ্ক। এমন কী করেছেন এই দুই ক্রিকেটার যে তাদের অত বড় অঙ্কের জরিমানা- প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে। বিসিবির বিজ্ঞপ্তির মাধ্যমে শৃঙ্খলাভঙ্গের বিষয়টি উল্লেখ করলেও সংস্থাটির এক সূত্র নিশ্চিত করেছে শাস্তিটা আসলে ‘নারীঘটিত’ কেলেঙ্কারির কারণে!

সূত্রে পাওয়া খবরের সঙ্গে দুইয়ে দুইয়ে চার মেলানো যেতেই পারে যখন বিসিবির বিজ্ঞপ্তির শেষের অংশে লেখা ‘জাতীয় দলের খেলোয়াড় হিসেবে তাদেরকে দায়বদ্ধতার বিষয়টি মনে করিয়ে দেওয়া হয়েছে’ ও ‘এ ধরনের কাণ্ডের পুনরাবৃত্তি আরও কঠোর শাস্তির মুখে ফেলবে’ কথাগুলো উল্লেখ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে