,

আফ্রিদি-মুশফিকের দল ঘিরে ফিক্সিংয়ের অভিযোগ

afridi-mushfiqস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ -বিপিএলের এবারের আসর ঘিরে হঠাৎ করেই বিতর্ক শুরু হয়ে গেছে। আর এই বিতর্কের শেষ কোথায় তাই এখন ভাবনার বিষয়। কারণ জনপ্রিয় এই লিগ ঘিরে ফিক্সিংয়ের অভিযোগের পালে যে বেশ জোর হাওয়াই লেগেছে।

বিতর্ক উসকে উঠে রংপুর রাইডার্সের প্লেয়ার জুপিটার ঘোষের অভিযোগ থেকে। আর তা থেকেই ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ পেতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে ভারতের আনন্দ বাজার পত্রিকা।

আনন্দবাজারের খবরে বলা হয়, জুপিটার ঘোষ নামে এক খেলোয়াড় অভিযোগ আনেন, দলের ম্যানেজার সানোয়ার হোসেন তাকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেন। আর তা না মানায় তাকে দল থেকেই বাদ দিয়ে দেয়া হয়।

বিসিবির তরফে বলা হয়, ‘‘বিসিবি পুরো ঘটনার তদন্ত করবে। বিশেষ করে এই অভিযোগের পাল্টা অভিযোগও খতিয়ে দেখা হবে। যেটা টুর্নামেন্টের নিয়ম ভেঙেছে।’’

এদিকে বিপিএলের অপর দল বরিশাল বুলসের বিপক্ষে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছে দলটির শুভেচ্ছাদূত সঙ্গীত শিল্পী আসিফ আকবর।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে আসিফ বলেন, ‘আমার দল বরিশাল বুলসের বিদেশি ও দেশি খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আমি নিশ্চিত, প্রমাণ নেই। তবে বিসিবি এবং আকসু যদি তীক্ষ্ণ দৃষ্টি দেয়, অবশ্যই তারা প্রমাণ খুঁজে পাবে।’

তবে এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন দলটির অধিনায়ক মুশফিকুর রহিম।

মঙ্গলবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তার (আসিফ আকবর) খেলার প্রতি আবেগ আছে। আগেও তিনি ক্রিকেটের সঙ্গে অনেকভাবে জড়িত ছিলেন। এমন মানুষের কাছে এটা আশা করিনি। তিনি যেভাবে লিখেছেন এটা কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব নয়, পাগল ছাড়া!’

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রংপুর রাইডার্সের সেই ক্রিকেটার ও ম্যানেজার দু’জনকেই নির্বাসিত করেছেন। অন্য অভিযোগগুলোও খতিয়ে দেখা হবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

এই ম্যাচ ফিক্সিংয়ের কারণেই ২০১৪তে টুর্নামেন্ট বাতিল করা হয়েছিল। সে সময় বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল ও নিউজিল্যান্ডের লু ভিনসেন্টসহ চারজনের নাম জড়িয়ে গিয়েছিল ম্যাচ ফিক্সিংয়ে। আশরাফুলকে সেই সময় আট বছর নির্বাসিত করা হয়েছিল। সেই অভিযোগ স্বীকারও করে নিয়েছিলেন আশরাফুল। যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা