,

পর্নোস্টার মিয়া খলিফা আমেরিকার রাষ্ট্রদূত হচ্ছেন!

e_2বিনোদন ডেস্ক : প্রথা কিছু নতুন নয়। এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা যখন রাষ্ট্রদূত পাঠিয়েছে, দেশের হয়ে সেখানে গিয়েছেন বিখ্যাত অভিনেত্রীরা। সেই তালিকাতেই কি এবার নাম উঠতে চলল বিখ্যাত নীল ছবির তারকা মিয়া খলিফার? আমেরিকার রাষ্ট্রদূত হয়ে তিনি সত্যি সত্যি সৌদি আরবে যাচ্ছেন কি?

দোষটা কোথায়! এক ব্যবসায়ী এবং রিয়েলিটি শো তারকা যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন, তবে আর পর্নস্টারের রাষ্ট্রদূত হতে বাধা কোথায়? এরকমই চিন্তাভাবনা থেকে সম্প্রতি মিয়া খলিফাকে রাষ্ট্রদূত করে সৌদি আরবে পাঠানো হোক-এমন দাবি তুলেছেন এক ব্যক্তি। তার নাম ড্যালকম রডরিগজ গোল্ডস্টেন। এবং শুধু দাবি তুলেই তিনি থেমে থাকেননি, নেমে পড়েছেন রীতিমতো সই সংগ্রহেও! এভাবেই অজস্র মানুষের সই সংগ্রহ করে পিটিশন জমা দিতে চান তিনি।

সাড়া পেয়েছেনও বটে। পিটিশনের জন্য তার আর মাত্র ৩৮৪ জনের সই লাগবে। সাক্ষরকারীদের মিয়া খলিফাকে রাষ্ট্রদূত হিসেবে পছন্দ করার যুক্তি নানাবিধ। নাথান বেনসন নামের এক ব্যক্তি যেমন বলছে, “আমার মনে হয় মিয়া খলিফা খুব ঠিকঠাক ভাবেই রাষ্ট্রদূত হিসেবে এই দেশের নৈতিক চরিত্রটির প্রতিনিধিত্ব করতে পারবেন। তাছাড়া জন্মসূত্রে তার সঙ্গে যোগ রয়েছে ইসলামি সংস্কৃতির! ফলে, সৌদি আরবে তার মেলামেশার সুবিধেই হবে”।

বেনসন বেশ গম্ভীরভাবে তার বক্তব্য প্রদান করলেও সবাই এতটাও উদার নন। অনেকেই রীতিমতো ব্যঙ্গবিদ্রুপ করছেন মিয়া খলিফাকে নিয়ে। তাদের বক্তব্য, মিয়া খলিফা জনসংযোগের কাজ ভালই জানেন, যা এতদিন পর্ন ছবিতে নানা ভাবে দেখা গেছে! অতএব, এক্ষেত্রে তার কোন অসুবিধা হওয়ার কথা নয়! সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে