বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে জোটবদ্ধ নির্বাচন করবে ২০ দল

khaleda-02নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। একই সঙ্গে জেলা পরিষদের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে এই জোট।

আজ মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাত ১০ টায় বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে জোটের দুই শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ কল্যাণ পার্টির দুজন মেয়র প্রার্থী আছেন। তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।

বিএনপির মহাসচিব বলেন, বৈঠকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে হামলা, গাইবান্ধায় সাঁওতালদের গুলি করে হত্যা এবং বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিরীহ মানুষের সম্পত্তি দখলের ঘটনার নিন্দা জানিয়ে এর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানানো হয়। এ ছাড়া খালেদা জিয়াসহ সারা দেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে সারা দেশে শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানির নিন্দা জানায় ২০ দল।

মির্জা ফখরুল বলেন, সভায় স্বাধীন নির্বাচন কমিশন গঠনের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন, সে জন্য ২০-দলীয় জোট তাঁকে ধন্যবাদ জানিয়েছে। সভা মনে করে, খালেদা জিয়া প্রস্তাব বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য। এর ভিত্তিতে শক্তিশালী ইসি গঠনে আলোচনা শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ২০ দল।

এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘শক্তিশালী ইসি গঠনের প্রস্তাব রাষ্ট্রপতিকে দিতে তাঁর সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু আমরা এখনো সময় পাইনি। আশা করি পাব। আর না পেলে পাঠানোর যে প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়ায় পাঠানো হবে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কল্যাণ পার্টি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জামায়াতের আবদুল হালিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া, জাগপার খন্দকার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, জোটের বৈঠক শেষে নারায়ণগঞ্জ জেলা, মহানগরসহ স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে খালেদা জিয়া। আগামীকাল দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত