,

কোনো অ্যাপ বন্ধের পরিকল্পনা নেই : বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে ভয়েস কলিং সুবিধার অ্যাপগুলো বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

whats1480437181
তবে প্রকাশিত এ খবর সত্য নয় বলে উল্লেখ করেছে বিটিআরসি।

মঙ্গলবার বিটিআরসির সচিব মো. সরওয়ার আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ইমো, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, স্কাইপির মতো কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ বা নিয়ন্ত্রণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কোনো পরিকল্পনা নেই। এছাড়া এই সব ‘ওভার দ্য টপ (OTT)’ অ্যাপস বন্ধে বিটিআরসির ওপর সরকারের কোনো প্রকার নির্দেশনাও নেই।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিগত ২৫ নভেম্বর ২০১৬ তারিখ এক সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান বৈধপথে আন্তর্জাতিক কল আদান-প্রদানের (Divert) ক্ষেত্রে এ ধরনের অ্যাপসের ভূমিকা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দেশে কল পরিচালনার চর্চা বা নীতি পরীক্ষা-নিরীক্ষা করার ভবিষ্যৎ ভাবনার কথা বলেছিলেন। স্মার্টফোন বা ওটিটি ব্যবহার করে ভয়েস কল সুবিধা বা অ্যাপস বন্ধের কোনো প্রশ্নই সেদিন উত্থাপিত হয়নি এবং বন্ধের বিষয়ে কোনো মতামতও ব্যক্ত করা হয়নি। সঙ্গতভাবে কোনো পত্র-পত্রিকা বা সংবাদ মাধ্যমে এই অ্যাপস বন্ধের সংবাদও প্রচারিত হয়নি। তথাপি পরবর্তী সময়ে কিছু সংবাদ মাধ্যমে ও টকশোতে সম্পূর্ণ কল্পনাপ্রসূতভাবে এ ধরনের অ্যাপস বন্ধ করা হচ্ছে মর্মে বিটিআরসির ওপর দায় চাপানো হচ্ছে এবং তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে– যা কাম্য নয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন দেশের জনগণের বৃহত্তর সুবিধা ও স্বার্থ সুরক্ষা ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে জনগণের মতামতকে সর্বোচ্চ মূল্য দেয়। এছাড়া বিটিআরসি দেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এবং দ্রুত ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক, নবউদ্ভাবিত ও জনউপকারী প্রযুক্তি ও সেবা প্রচলনে দূরদৃষ্টি নিয়ে কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা