,

রসরাজের মোবাইল থেকে ছবি পোস্ট হয়নি: পিবিআই

1480416639288

আমিরজাদা চৌধুরী : পবিত্র কাবা শরিফকে নিয়ে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে ছবিটি পোস্ট করা হয়েছে তা রসরাজ দাশের মোবাইল থেকে দেয়া হয়নি বলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরেনসিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে।  সোমবার পিবিআইয়ের ফরেনসিক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কাছে এসে পৌঁছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন রিপোর্টটি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় বাজারের আল আমিন সাইবার পয়েন্ট ও স্টুডিও থেকে জব্দ করা ২টি কম্পিউটার ও এর হার্ডডিস্ক থেকেও এই ছবি পোস্টের কোনো আলামত পাওয়া যায়নি।

২৮ অক্টোবর রসরাজের ফেসবুক আইডি ব্যবহার করে পবিত্র কাবা শরিফকে ব্যঙ্গ করে একটি পোস্ট করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ রসরাজ দাশকে ২৯ অক্টোবর তথ্যপ্রযুক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার করে। সেদিনই তার ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোনটি জব্দ করা হয়। এছাড়াও উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় বাজারের আল আমিন সাইবার পয়েন্ট থেকে দুইটি কম্পিউটার জব্দ করা হয়। তবে আল আমিন সাইবার পয়েন্টের মালিক জাহাঙ্গীরকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন যায়গায় অভিযান চালাচ্ছে। রসরাজের মোবাইল ও আল আমিন সাইবার পয়েন্টের দুটি কম্পিউটারের হার্ডডিস্ক ফরেনসিক রিপোর্টের জন্য পুলিশ সদর দপ্তরের পিবিআইয়ে পাঠানো হলে সেখান থেকে সোমবার রাতে একটি রিপোর্ট জেলা পুলিশের কাছে পাঠানো হয়। রিপোর্ট পর্যালোচনা করে জানা যায়, ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গ করে যে পোস্টটি করা হয়েছে তা রসরাজ দাশের মোবাইল থেকে করা হয়নি। পাশাপাশি আল আমনি সাইবার পয়েন্ট থেকে যে দুটি কম্পিউটারের হার্ডডিস্ক নেয়া হয়েছে তাতেও কোনো আলামত পাওয়া যায়নি।
ইকবাল হোসাইন আরো জানান, আল আমিন সাইবার পয়েন্টে তিনটি কম্পিউটার ছিল। এর মধ্যে দুটি জব্দকরা হয়। অপর কম্পিউটারের মনিটর উদ্ধার করা গেলেও পাওয়া যায়নি এর হার্ডডিস্ক। পুলিশ হার্ডডিস্কটি উদ্ধারের জন্য বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা