বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের ফুটবল দলবাহী বিমান দুর্ঘটনা: ৮১ জনের মধ্যে ৭৬ জনই নিহত

photo-1480414973আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় বিধ্বস্ত ব্রাজিলের ফুটবল দলবাহী বিমানের ৮১ জন যাত্রী মধ্যে ৭৬ জন নিহত হয়েছেন। ৫ জন ‘অলৌকিকভাবে’ প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছে দি ইনডিপেনডেন্ট। ব্রাজিলের চ্যাপেকোয়েন্স ফুটবল ক্লাবের খেলোয়াড়দের বহনকারী ওই বিমানটি বলিভিয়া থেকে কলম্বিয়ার মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।

তবে উদ্ধারকৃত ৫ যাত্রীর মধ্যে চ্যাপেকোয়েন্স ফুটবল দলের কেউ ছিল কি না তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যম। তবে উদ্ধারকৃত যাত্রীদের মধ্যে বেশির ভাগের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামীকাল কোপা সুদআমেরিকা টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নিতে মঙ্গলবার দিবাগত রাতে কলম্বিয়ার মেডেলিন শহরে যাচ্ছিলেন ব্রাজিলের চ্যাপেকোয়েন্স ক্লাবের সদস্যরা। বিমানের যাত্রীর মধ্যে ১০ ফুটবলার ছাড়াও ৫৭ যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ছিলেন ক্রীড়া সাংবাদিক এবং ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই।

মেডেলিন বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় বলেছে, ‘বিধ্বস্ত হওয়া সিপি-২৯৩৩ বিমানটি চ্যাপেকোয়েন্স রিয়েল ফুটবল দলের খেলোয়াড়দের বহন করছিল।’

মেডেলিন শহরের মেয়র ফেদরিকো গুতিয়েরেজ বলেন, ‘এটি একটি বিষাদময় ঘটনা।’

মেয়র  দুর্ঘটনায় পর অনেকেরই জীবিত থাকার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছেন। তবে শেষ পর্যন্ত খুব অল্প কজন আপাতত প্রাণে বাঁচলেও তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে শংকা জানিয়েছেন খোদ চিকিৎসকরাই।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ