,

ঢামেকের টয়লেট থেকে কয়েদির পলায়ন, ২ কারারক্ষী বরখাস্ত

1480413429নিউজ ডেস্ক : ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের টয়লেট থেকে সোহেল (৪২) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদি পালিয়ে গেছে। তিনি একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত। এ ঘটনায় নজরুল ইসলাম ও আব্দুল আজিজ নামে দুই কারারক্ষীকে সাময়িক বরখান্ত করা হয়েছে।

কারাসূত্র জানায়, মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ কারাগার থেকে সোহেলকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২১৭ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নিরাপত্তায় দুই কারারক্ষী নিয়োজিত ছিলেন। সোহেল বাথরুমে গেলে বাইরে দুই কারারক্ষী দাঁড়িয়েছিলেন। পরে ৩০ মিনিট ধরে সোহেল বাথরুম থেকে বের না হলে কারারক্ষীরা সেখানে তল্লাশি করে তাকে খুঁজে পায়নি।

কেরানীগঞ্জ কারাগারের সিনিয়র জেলসুপার জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি