বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এমপি’র মতবিনিময়

pas3নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : নবীনগর প্রেসক্লাবে আজ বেলা ১১টায় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১১টায় সাংসদ প্রেসক্লাবে এসে পৌঁছলে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

তবে অনির্ধারিত এই সভায় নবীনগরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়নসহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এমপি ফয়জুর রহমান।
এসময় সাংসদের সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জি সফিকুল ইসলাম, ইউএনও আজিজুল ইসলাম, ওসি ইমতিয়াজ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহসাপতি এডভোকেট সুজিত দেব, সাধারণ সম্পাদক এম এ হালিম, পৌর আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন নসু প্রমুখ।
এছাড়া, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট শিব শংকর দাস ও জসিম উদ্দিনও উপস্থিত ছিলেন।
সভায় সাংসদ তাঁর বক্তব্যে নবীনগর উপজেলায় এ সরকারের আমলে বিগত দিনে স্কুল কলেজ, রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কয়েকশ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে দাবি করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা (সাংবাদিক) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এসব উন্নয়ন কাজ স্ব স্ব পত্রিকা ও টেলিভিশনে যথাযথভাবে তুলে ধরুন।
সাংসদ তাঁর বক্তব্যে নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের কল্যাণে তিন লাখ টাকা অনুদান প্রদানেরও ঘোষণা দেন।
তবে সাংসদের সঙ্গে স্থানীয় সাংবাদিকেরা সচরাচর কোনভাবেই যোগােযাগ করতে না পারার (সাংসদের ফোন বন্ধ থাকায়) বিষয়টি নিয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে, তিনি (সাংসদ) নানা করণে ফোন ববন্ধ ররাখার বিষয়টি স্বীকার করে প্রয়োজনে তাঁর নিজের মেইল নম্বরে যেকোন বিষয়ে তাঁর সাথে যোগাযোগ করার পরামর্শ দেন সাংবাদিকদের।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আবু কামাল খন্দকার।
ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চক্রবর্তীর উপস্থাপনায় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন গৌরাঙ্গ দেবনাথ অপু, আসাদুজ্জামান কল্লোল, জালাল উদ্দিন মনির, মোস্তাক আহমেদ উজ্জল, সাইদুল আলম সোরাফ প্রমুখ।
প্রসংগত, এ সরকারের আমলে নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আওয়ামীলীগের স্থানীয় এই সাংসদের এটিই প্রথম মতবিনিময় সভা।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ