,

বদলে যাচ্ছে মোস্তাফিজের বোলিং অ্যাকশন!

Mustafizur Rahmanস্পোর্টস ডেস্ক : ইনজুরির কারনে আফগানিস্তান, ইংল্যান্ড সিরিজের পর এবার বিপিএলেও খেলতে পারছেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান। তবে খেলবেন নিউজিল্যান্ড সিরিজে।

সে লক্ষ্য দারুন অনুশীলনে রয়েছেন পুনর্বাসনে থাকা মোস্তাফিজ। গতকাল রবিবার থেকে তিনি পুরো রান আপে বোলিং শুরু করেছেন। কাঁধের ইনজুরির অপারেশনের পর থেকে পুনর্বাসনে থাকা মোস্তাফিজ বর্তমানে প্রায় পুরো সুস্থ। তারই প্রমাণ পাওয়া গেল তাঁর বোলিং অ্যাকশনে।

বেশ কিছুদিন ধরে মোস্তাফিজ ছোট রানআপে বোলিং করছিলেন, তবে গতকাল প্রথম পুরোদমে বোলিং করেছেন ‘কাটার মাস্টার’। মোস্তাফিজের এই বোলিং অ্যাকশনে অনেকেই চমকিত হতে পারেন। কারণ এর আগে বল ছাড়ার সময় ডানহাতের পূর্ণ ব্যবহার করতেন না তিনি।

তবে গতকাল দেখা মিল্ল ভিন্ন চিত্র। এদিন মোস্তাফিজকে ডান হাতের পূর্ণ ব্যবহার করতে দেখা গেছে! তবে কি পুনর্বাসন থেকে ফিরে বোলিং অ্যাকশন পরিবর্তন করতে যাচ্ছেন তিনি? এই প্রশ্নই এখন ফিজ ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে।

এদিকে পুনর্বাসনের প্রক্রিয়ার এই পর্যায়ে লম্বা রান আপে অভ্যস্ত হতে চেষ্টা করছেন মোস্তাফিজ। মোস্তাফিজের বোলিং প্রসঙ্গে জাতীয় দলের লঙ্কান ট্রেইনার মারিও ভিল্লাভারায়ন সাংবাদিকদের জানিয়েছেন মোস্তাফিজ আগের চেয়ে বেশি রান আপে বোলিং করলেও তার গতি এখনও ঠিক আছে।

ভিল্লাভারায়ন বলেন, ‘মোস্তাফিজ আগের চেয়ে রান আপ বাড়িয়ে বল করছে ঠিকই, কিন্তু তার গতি আগের লেভেলেই আছে। রান আপের পরিবর্তনের সাথে ধীরে ধীরে গতিরও পরিবর্তন আসবে।’

বোলিং এর পাশাপাশি ম্যাচ ফিটনেস ফিরিয়ে আনার জন্যও কাজ চালিয়ে যাচ্ছেন কাটার মাস্টার। লম্বা সময় ধরে থ্রোয়িং এবং ফিল্ডিং প্র্যাকটিস করে যাচ্ছেন লঙ্কান ট্রেইনারের তত্ব্ধানেত্ব্ব। মোস্তাফিজকে সবদিক থেকেই ফিট করে তুলতেই থ্রোয়িং এবং ফিল্ডিংয়েও জোর দিচ্ছেন ভিল্লাভারায়ন।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু ওর কাঁধের ইনজুরি নয়, আমরা ওকে ক্রিকেটের ফিটনেসে ফিরিয়ে আনতে চাই। যার মধ্যে থ্রোয়িং এবং ফিল্ডিংকেও সমান গুরুত্ব দিচ্ছি আমরা। সুতরাং ওকে পুরোপুরি ক্রিকেট ফিটনেসে ফিরিয়ে আনতে এখনও অনেক কাজ করতে হবে আমাদের।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা