,

পৃথিবীর মতো আরেক গ্রহের সন্ধান পেল বিজ্ঞানীরা

duplicate-earthপ্রযুক্তি ডেস্ক : পৃথিবীর মতো দেখতে আরেকটি গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। সৌরমণ্ডলের কাছাকাছি খুব উজ্জ্বল এক নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে এই `সুপার-আর্থ`।

বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন গ্রহটির ভর পৃথিবী থেকে ৫ দশমিক ৪ গুণ বেশি। জেজি ৫৩৬ নামে একটি লাল বামন নক্ষত্রের চারদিকে ঘুরছে সে। একবার সম্পূর্ণ কক্ষপথ প্রদক্ষিণ করতে গ্রহটির সময় লাগে ৮ দশমিক ৭ দিন। এর আগে পৃথিবীর মতো দেখতে জিজে ৫৩৬ বি গ্রহটি আবিষ্কৃত হয়।

স্পেনের লা লাগুনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আলেজান্দ্রো সুয়ারেজ মাসকারেনো জানিয়েছেন, এই ধরনের গ্রহগুলোর ভূ-ত্বক মূলত পাথুরে হয়। গ্রহটির ব্যাপারে বিশদ জানতে আরও পরীক্ষা করছেন তারা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহটির ব্যাসার্ধ, ঘনত্ব পরিমাপের জন্য চলছে আরও বিশদে পরীক্ষা। গ্রহটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটির তাপ সূর্যের থেকে অনেক কম এবং আকারে ছোট। তবে সূর্যের থেকে অনেক বেশি উজ্জ্বল। সূর্যের মতো সেটিরও চৌম্বকীয় শক্তি প্রবল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা